× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৯:৫৮ পিএম

গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের একটি তালিকাও প্রস্তুত করা হচ্ছে বলে তিনি জানান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের বয়স মাত্র দেড় মাস উল্লেখ করে তিনি বলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আলোচনার ভিত্তিতেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর নির্যাতনের ঘটনা একটি স্বৈরাচারী ব্যবস্থার অংশ ছিল।

গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনাগুলো চিহ্নিত করতে তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রিক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!