× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:১৩ পিএম

গার্মেন্টসে সরঞ্জাম ও নগদ টাকা চুরি, কর্মচারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:১৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ সময় চুরি হওয়া কম্পিউটার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা যায়, কালিয়াকৈরে অবস্থিত ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডের স্যাম্পল সেকশন থেকে গত ১৩ মার্চ রাতে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে সিআইডি গাজীপুর ও মেট্রো ইউনিট।

তদন্তের অংশ হিসেবে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করেন। এতে একই প্রতিষ্ঠানের কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

পরে বৃহস্পতিবার রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিয়ামের বাসা থেকে চুরি হওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ সময় তার কাছ থেকে ৬টি ক্রেডিট কার্ডও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রিয়াদুল ইসলাম সিয়ামকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!