× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৫২ পিএম

সিরাজগঞ্জে পাট বীজসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৫২ পিএম

ভ্রাম্যমাণ আদালতে দুজন আটক। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতে দুজন আটক। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পাট চাষিদের জন্য বরাদ্দকৃত ২৩০ প্যাকেট পাটের বীজসহ দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- উপজেলার চরবুরুঙ্গী-তেকানি গ্রামের ব্লক সুপারভাইজর আব্দুস সালাম, ভানুডাঙ্গা-চালিতাডাঙ্গা গ্রামের দোকানদার গোলাই।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে চরপানাগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজর মো. আব্দুস সালামকে ৫০ হাজার এবং দোকানদার মো. গোলাইকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এইসঙ্গে দুজনকে অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকারে মুচলেকা আদায় করে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!