× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:০৯ পিএম

মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে বৈদ্যুতিক শক, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:০৯ পিএম

গ্রেপ্তার প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুম। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুম। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১ টার ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার রাত সোয়া ২টার দিকে গাজীপুর থেকে মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, গত ২৭ মার্চ সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চোর সন্দেহে মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই সন্তান আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেনকে (৫) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক।

অভিযোগ অনুযায়ী, মো. আব্দুল্লাহ ও মিজানুর রহমান সুজনসহ বেশ কয়েকজন ওই দুই শিশুকে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে মারধর করে এবং পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে, টয়লেটের ময়লা পানি জোড় করে মুখে দেওয়া ও বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ২ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই শিশুকে নৃশংসভাবে নির্যাতন করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিরা শিশুদের শ্বাসনালী চেপে ধরছে, শূন্যে তুলে বারবার মাটিতে আছাড় দিচ্ছে। এলোপাতাড়ি চড়-থাপ্পড়, লাথি ও কিল-ঘুষির পাশাপাশি তাদের পুকুরের পানিতে চুবিয়ে ধরা হচ্ছে। টয়লেটের ময়লা পানি জোড় করে মুখে দেওয়া হয়। নির্যাতন সহ্য করতে না পেরে শিশুরা আর্তনাদ করে বলছিল, ভাইরে বড় ভাইগো, মারিস না। একপর্যায়ে শিশু দুটি নিস্তেজ হয়ে পড়লেও মন গলেনি নির্যাতনকারীদের। 

বিষয়টি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার রাত সোয়া ২টার দিকে ঘটনার মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, গ্রেপ্তার মাসুমকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

Link copied!