সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১ হাজার ১০০ জন কৃষককে পাট, তিল ও আউশ ধানের বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তারা জানান, ‘এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং ফসলের উৎপাদন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি আধুনিক কৃষি পদ্ধতির প্রতি আগ্রহ বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন