রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় তিনি পরিদর্শন করেন।
রাজশাহীতে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে চাপ বেড়েছে। এ প্রেক্ষিতে প্রশাসক সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা হচ্ছে কি না সে বিষয়ে জানতে চান। পাশাপাশি তিনি চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় হাম রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ-সহকারী প্রকৌশলী (অ.দা.) মো. আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন