× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৩১ পিএম

মুন্সীগঞ্জে পিস্তল, ম্যাগাজিন-গুলিসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৩১ পিএম

গ্রেপ্তার মাহফুজুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার মাহফুজুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১টি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান (২৪) ঘোষাইবাগ এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।

পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ। এ সময় মাহফুজুরের নিজ বাড়ির শয়নকক্ষে থাকা একটি প্লাস্টিকের ওয়্যারড্রোব থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আরও জানা যায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Link copied!