× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:০০ পিএম

যশোরে হাম-রুবেলার টিকা পেল ২৫৮৪ শিশু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:০০ পিএম

যশোরে হাম-রুবেলার টিকা পেল ২৫৮৪ শিশু। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে হাম-রুবেলার টিকা পেল ২৫৮৪ শিশু। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে (শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে) টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান। বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। এদিন যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৬ মাস থেকে ৫ বয়সের ২৫৮৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়। আগামী ১৮ এপ্রিলের মধ্যে সদর উপজেলা ও পৌরসভায় নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় আনা হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন,যশোর সদর উপজেলার ৯১ হাজার শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হবে। সফল কার্যক্রমের জন্য ১ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের বাকি জেলা ও উপজেলাগুলোতে চালু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, ইউনিসেফ বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদার প্রমুখ।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, উদ্বোধনের দিন যশোরে ৬ মাস থেকে ৫ বয়সের ২৫৮৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ২০৪৭ শিশু ও পৌরসভায় ৫৩৭ শিশু রয়েছে। প্রথম ধাপে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভার নির্ধারিত বয়সের শিশুরা হাম-রুবেলার টিকা পেয়েছে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, বয়সসীমার সব শিশুকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আছে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় নির্ধারিত লক্ষ্যমাত্রার শিশুদের টিকার আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় হামে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে রোববার পর্যন্ত যশোর জেলায় হামে আক্রান্ত হয়েছে ২৭ শিশু। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়াল ১৯৪ জন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!