চাঁদপুর শহরের খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, ‘শহরের ওয়াপদা গেট খলিসাডুলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, বৈধ লাইসেন্স না থাকা, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ না করা, অগ্নিনির্বাপকের মেয়াদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এলপিজি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


-20260406201825.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন