× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৯:৩৪ এএম

৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৯:৩৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ওসখালী পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি দোকান ও তিনটি গোডাউন তল্লাশি করে ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারি জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই জন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দকৃত অবৈধ জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে। দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!