× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৮:৫৭ পিএম

তাড়াইল থানায় নতুন ওসির যোগদান, দায়িত্বভার গ্রহণ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম। তিনি গত ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, তিনি বিদায়ী ওসি জালাল উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর মধ্য দিয়ে তাড়াইল থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তাড়াইলে যোগদানের আগে কিশোরগঞ্জ জেলা সদরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।

স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে তাড়াইল থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

Link copied!