× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:০৫ এএম

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশ

বাতিল হলো গোপালগঞ্জের সেই মাদ্রাসার অবৈধ নিয়োগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:০৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন বরইহাট সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত তামিম মুন্সীর নিয়োগ বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তার উত্তোলন করা বেতন-ভাতার অর্থ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর আলী মজুমদারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর গভর্নিং বডির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে ওই প্রতিষ্ঠানে কাম কম্পিউটার অফিস সহকারী ও ল্যাব সহকারী দুটি পদ সৃষ্টি করা হয়।

অভিযোগ রয়েছে, এক সপ্তাহ আগে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান ও কমিটির সভাপতি মাওলানা মজিবুর রহমান এ প্রক্রিয়ায় জড়িত ছিলেন।

এমপিও নীতিমালা অনুযায়ী ল্যাব সহকারী পদে নিয়োগের জন্য প্রতিষ্ঠানে সচল ল্যাব থাকা বাধ্যতামূলক হলেও ওই মাদ্রাসায় কোনো ল্যাব নেই।

এদিকে পদ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়ায় গোপনীয়তা রক্ষা করা হয়। ২৭ সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও বিষয়টি প্রকাশ পায় নভেম্বরের এমপিও তালিকায়। এরপর এলাকায় ব্যাপক তোলপাড় ও সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় সাবেক শিক্ষার্থী আমিমুল এহসানের বিরুদ্ধে থানায় দুটি সাধারণ ডায়েরিও করেন অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান। পরে ওই শিক্ষার্থী বাদী হয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসকসহ একাধিক দপ্তরে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে অবৈধভাবে ল্যাব সহকারী পদে নিয়োগপ্রাপ্ত তামিম মুন্সীর নিয়োগ বাতিল করা হয়।

অধিদপ্তরের আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ল্যাব সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানে ল্যাব চালু থাকা বাধ্যতামূলক।

কিন্তু মাদ্রাসায় কোনো ল্যাব না থাকায় অবৈধভাবে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রমাণিত হয়।আদেশে আরও বলা হয়, ল্যাব সহকারী মো. তামিম মুন্সী এর এমপিও ইনডেক্স কর্তন করা হয়েছে।

একই সঙ্গে এমপিওভুক্তির তারিখ থেকে উত্তোলন করা বেতন-ভাতা সরকারি কোষাগারে জমা দিয়ে বিষয়টি অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি দৈনিক রূপালী বাংলাদেশের অনলাইনে “স্বাক্ষর জালিয়াতি করে মাদ্রাসায় নিয়োগের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে ল্যাব না থাকলেও সংশ্লিষ্ট পদে নিয়োগ এবং গভর্নিং বডির সদস্যদের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি উঠে আসে।

রূপালী বাংলাদেশ

Link copied!