× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৬:৫৪ পিএম

তেল বিক্রিতে অনিয়ম, ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ প্রদান না করার অভিযোগে রাজশাহীর পবায় একটি ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার দারুশায় অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে র‌্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাতে গিয়ে এই পাম্পে অভিযান পরিচালনা করা হয়। পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। পাম্পে প্রয়োজনীয় তথ্যের কোনো হালনাগাদ রেকর্ডও সংরক্ষণ করা হয়নি। পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছিল, বাস্তবে তা যাচাই করার মতো কোনো কার্যকর ব্যবস্থা ছিল না।’

তিনি আরও বলেন, ‘এসব অনিয়ম বিবেচনায় নিয়ে ফিলিং স্টেশনটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

Link copied!