× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:০১ এএম

সিরাজগঞ্জে রাজনৈতিক মামলা প্রত্যাহারে আবেদন শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:০১ এএম

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে আবেদন গ্রহণ শুরু করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।

গত বুধবার (৮ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৩ মার্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ মার্চের প্রজ্ঞাপনের আলোকে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের সুপারিশ করতে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ অবস্থায় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে যারা মামলা মোকাবিলা করছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার এবং প্রয়োজন অনুযায়ী চার্জশিটের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

আগ্রহী ব্যক্তিদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ বরাবর আবেদন জমা দিতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Link copied!