× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:১০ পিএম

রাজশাহীতে এনসিপির প্রস্তুতি সভা, শক্তি প্রয়োগে ভোট প্রভাবিত করা যাবে না

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:১০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী মহানগরীতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রস্তুতি সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

​নির্বাচনি প্রস্তুতি সভায় এনসিপি মনোনীত মেয়র প্রার্থী মোবাশ্বের আলী বলেন, ‘এবারের নির্বাচন আর দুর্নীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে প্রভাবিত করা যাবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে এনসিপি মাঠে থেকে কাজ করছে।’

জনগণের অধিকার নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

​মহানগর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক রমজান আলী এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু।

এ ছাড়া স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু, জাতীয় যুব শক্তির মহানগর আহ্বায়ক মিজান ও সদস্য সচিব রিধিতা হৃদি।

​প্রস্তুতি সভায় আরও অংশ নেন চন্দ্রিমা থানা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব জুয়েল এবং মতিহার থানার আহ্বায়ক ইফতেখারা আদিত ও সদস্য সচিব আকবর আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!