× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০২:৫৯ এএম

দিনাজপুরে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০২:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মাইক্রোবাসের চালক নাসিম (৩৫), বীরগঞ্জ পৌরসভার দত্ত মার্কেট এলাকার শাহীন গার্মেন্টসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন (৫০) এবং সবুজ (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। মাইক্রোবাসের ভেতর থেকে চালকসহ ১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন ও সবুজের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। দুর্ঘটনার বিষয়টি নিহতদের পরিবারকে জানানো হয়েছে। যানবাহন দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!