× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:০৭ পিএম

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:০৭ পিএম

পাঁচজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। ছবি : রূপালী বাংলাদেশ

পাঁচজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

আসামি পক্ষের আইনজীবী হারুন অর রশিদ বলেন, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০/২৫ জন দা, ফালা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে প্রবেশ করে ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। 

খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারসহ তাদের বাড়ির লোকজন বাঁধা দিতে আসলে আসামিরা দা-ফালা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতারি আঘাত করে নূরুন্নাহার, তার নানী সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে রক্তাক্ত জখম করেন। 

এ সময় নূরুন্নাহারের বাড়িঘর ব্যাপক ক্ষতি সাধন করেন। ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা। পরে বাড়ির লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্ঠা মামলা করেন। মামলা দায়েরের ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান। এরপর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করে। 

সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারদণ্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন। বাকি ২০ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!