× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:২১ পিএম

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২০০ লিটার অবৈধ জ্বালানি জব্দ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Link copied!