× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৩০ এএম

বগুড়ায় মুরগির শেডে হাউজি খেলার আসর, সরঞ্জামসহ গ্রেপ্তার ১৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৩০ এএম

গ্রেপ্তার ১৩ জুয়াড়ি

গ্রেপ্তার ১৩ জুয়াড়ি

বগুড়ার আদমদীঘিতে মুরগির শেডে বসানো হাউজি (জুয়া) খেলার আসরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, জুয়ার সরঞ্জামসহ একটি মোটরসাইকেল ও ছয়টি মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নসরতপুর কলেজপাড়া এলাকায় হারুনুর রশিদের বাড়ির পাশে একটি মুরগির শেডে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন রমজান আলী (৪০), মোজাফ্ফর আলী (৪৫), মাসুদ রানা (৪৯), মোসলেম উদ্দিন (৫৮), ফারুক হোসেন (২৪), বিজয় গুপ্ত (৫৫), খায়রুল ইসলাম (৩৭), শাহজাহান আলী (৩৫), ইসরাইল ফকির (৫৯), লিছান প্রামাণিক (২৪), রাখু মিয়া (৩২), সাজ্জাদুল রহমান (৩২) ও বাবু মণ্ডল (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২৫ হাজার ৫৫০ টাকা, হাউজি খেলার বিভিন্ন সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও ছয়টি মাইক্রোবাস জব্দ করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পেশাদার জুয়াড়িরা সেখানে ডাইসের মাধ্যমে অবৈধভাবে হাউজি খেলা পরিচালনা করছিলেন। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যান।

এ ঘটনায় জুয়া আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!