× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২৭ পিএম

পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা এক নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

রোববার সন্ধ্যায় শহরের চন্ডিবের খান বাড়ি এলাকায় সন্তানহীন দম্পতি হেলাল উদ্দিন ও সুখতারা বেগম পলিথিনে মোড়ানো নবজাতকটিকে দেখতে পান। পরে তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

সুখতারা বেগম বলেন, আমার স্বামী হেলাল উদ্দিন বাইরে গিয়ে বালুর মাঠে পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করতে দেখেন। পরে আমাকে জানালে আমরা দুজন মিলে পলিথিন খুলে দেখি ছেলে নবজাতক। তখনও বাচ্চাটি জীবিত ছিল। আমরা তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো নবজাতককে উদ্ধার করে সন্তানহীন এক দম্পতি হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকটিকে সুস্থ করতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এক দম্পতি নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। একদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!