× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

শৈলকুপায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী ছিল নানা আয়োজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শোভাযাত্রাটি শৈলকুপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে মন্ত্রী বৈশাখী মেলার উদ্বোধন করেন। পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ ধরনের উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে আনন্দিত স্থানীয়রা জানান, এ আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রূপালী বাংলাদেশ

Link copied!