× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৬:১৭ পিএম

২১ বছর আইনি লড়াই শেষে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৬:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘ ২১ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ে অবশেষে জমির দখল ফিরে পেয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের লোকা গ্রামের প্রকৃত মালিক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের নির্দেশে আনুষ্ঠানিকভাবে ঢাক-ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, লোকা মৌজার ২০০ নম্বর দাগের প্রায় ৭০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। দুই দশকেরও বেশি সময় ধরে চলা এ মামলার নিষ্পত্তি হয় সম্প্রতি।

যখন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রকৃত মালিকদের পক্ষে রায় দেন। রায়ের পর আদালতের নির্দেশনা অনুযায়ী জমিটি দখলমুক্ত করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার দুপুর ২টার দিকে আদালতের প্রতিনিধি, নবাবগঞ্জ থানা পুলিশের উপস্থিতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দখল হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

জেলা ও দায়রা জজ আদালতের নাজির তোফায়েল হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি শান্তিপূর্ণভাবে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জমির মালিক রোকনুজ্জামান রাবু বলেন, দীর্ঘ ২১ বছরের আইনি লড়াই শেষে জমি ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি বোধ করছি। ন্যায়বিচার প্রতিষ্ঠা করায় আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। এদিকে বহুদিন পর জমির দখল ফিরে পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রূপালী বাংলাদেশ

Link copied!