× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৪২ পিএম

শার্শায় বর্ণিল আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠাপুলি ও গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের সমাহারে আকর্ষণীয় স্টল বসে, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শার্শা পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি ও ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। রঙিন ব্যানার-ফেস্টুন, মুখোশ ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল চিরায়ত মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ ও বিভিন্ন ভর্তা দিয়ে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। পাশাপাশি আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

শার্শা ছাড়াও বেনাপোল, নাভারন, বাগআচড়াসহ বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!