× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৪ পিএম

দুমকিতে পিকআপচাপায় পথচারী নিহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৪ পিএম

পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে। ছবি : রূপালী বাংলাদেশ

পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে মালবাহী পিকআপের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মজিবুর রহমান (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশে হাঁটার সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ হারুন অর রশীদ খানকে চাপা দেয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত হারুন অর রশীদ খান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন। তার বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে। আহত মজিবুর রহমান একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ বিষয়ে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!