× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

৯৯৯-এ কল : ছিনতাই হওয়ার পরপরই মাইক্রোবাস উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-৪৮১০) ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তারা গাড়ির চালককে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে অচেতন করে ফেলে।

সংবাদ পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করে। একপর্যায়ে বার আউলিয়া মাজার এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ তাদের ধাওয়া করলে সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়িটি ফেলে রেখে দুইজন অজ্ঞাতনামা ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন।

Link copied!