× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৪৪ পিএম

কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্রসম্পদ রক্ষা এবং সামুদ্রিক দূষণ প্রতিরোধের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।

এরই অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল) খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে।

এই মেডিকেল ক্যাম্পে কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ প্রায় এক হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বস্তির অনুভূতি লক্ষ করা যায়। তারা নৌবাহিনীর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপাঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

রূপালী বাংলাদেশ

Link copied!