× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০১:৪৬ পিএম

টেকনাফে অপহৃত তিনজন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০১:৪৬ পিএম

অপহৃত তিনজন। ছবি : রূপালী বাংলাদেশ

অপহৃত তিনজন। ছবি : রূপালী বাংলাদেশ

টেকনাফের গহিন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। মুক্তিপণের উদ্দেশ্যে তদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকায়।

র‍্যাব জানায়, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা একটি চক্র তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডাকে। এরপর তাদের সিএনজিযোগে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ে নিয়ে জিম্মি করে।

এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করে। পরে বিষয়টি র‍্যাবকে অবহিত করলে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের উদ্ধারে তৎপরতা শুরু করে সংস্থাটি। 

র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল রাত ৯টা ১০ মিনিটে করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা ও হ্নীলা বাজারে সাঁড়াশি অভিযান চালায়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের ফেলে পালিয়ে যায়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপহরণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!