× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৩৬ পিএম

রাজশাহীতে তেল মজুত করে বেশি দামে বিক্রি, হাতেনাতে আটক

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৩৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে তা বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে।

আটক রাকিব হাসান নগরের হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি নগরের আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই ভবনের বেসমেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে রাকিবের কাছ থেকে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং জরিমানাসহ প্রাপ্ত অর্থ আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব হাসান ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুদ রেখে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন।

এ বিষয়ে এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সংস্থাটির এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুত করা তেল জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বেসমেন্টে থাকা বোতল ও জারের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে, সম্প্রতি রাকিব প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করেছেন। জ্বালানির অবৈধ মজুত ও বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!