× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৩:০৮ এএম

নওগাঁয় ‘প্রাণজ’র আত্মপ্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৩:০৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‌‘প্রাণে প্রাণে চেতনা, প্রীতিতে প্রাণজ’—এই স্লোগানকে ধারণ করে নওগাঁয় নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। পরে প্রয়াত কবি শাহ আলম চৌধুরী ও আবৃত্তি শিল্পী রফিকদৌলা রাব্বীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালনের পর কণ্ঠশিল্পী পায়েল সংগঠনের সূচনা সংগীত পরিবেশন করেন। এ সময় সংগঠনের লোগো উন্মোচন করা হয়।

সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি কর্মী ও চিকিৎসক ময়নুল হক দুলদুল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার এবং চিত্রনির্দেশক ও অভিনেতা রাজা ফকির।

সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী রেজাউল বাসার মতি। সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, অর্থ সম্পাদক গদাই লাল বসাক, দপ্তর সম্পাদক শামীমা নাসরীন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান নয়ন, প্রচার ও আইসিটি সম্পাদক আল মামুন রুপস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মেহেদী হাসান (শাওন), ক্রীড়া সম্পাদক নাহিদ মণ্ডল। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাহফুজা খাতুন (মিতু), মোমেনা খাতুন (তিথি), আনিকা বুশরা, মুনিরা সুলতানা স্বরণী, লাবিবা আলম রায়তা ও রুফাইদা আফরা।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সাধারণ সম্পাদক রেজাউল বাসার মতি।

সভাপতিত্ব করেন ময়নুল হক দুলদুল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম এবং জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন। সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!