কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ২৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ৩টা ৩ মিনিটে দৈনিক রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ওসি মাসুদ রানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোষ্ঠীগত দ্বন্দ্বে সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম, গজনবীপুর, খয়েরপুর ও বাখইল গ্রামের হাজারো মানুষ এই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন ।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে এ সংঘর্ষে জড়িয়ে পরে ৪টি গ্রামের মানুষ। এত গুরুত্বর আহত হয় ২৭ জন। বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ইবি থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে। এ ঘটনায় বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখত অভিযোগ করেনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন