× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:৪০ এএম

রূপগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর যুবক উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:৪০ এএম

অপহৃত যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

অপহৃত যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর ইলেকট্রিশিয়ান শিপন বিশ্বাসকে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে রূপগঞ্জের মাছুমাবাদ দিঘির পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বংশী নগর এলাকার নিরন বিশ্বাসের ছেলে ইলেকট্রিশিয়ান শিপন বিশ্বাস নিজ কর্মস্থল কান্দাপাড়ায় যাওয়ার পথে মাছিমপুর এলাকায় সবুজ, ইমনসহ কয়েকজন তাকে অপহরণ করে।

পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে শিপনের বাবা নিরন বিশ্বাসকে কল দিয়ে অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং তাকে মারধরও করা হয়।

ঘটনাটি জানার পর শিপনের বাবা রূপগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। রাত ৮টার দিকে মাছুমাবাদ দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিপন বিশ্বাসকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় রাতে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এএসপি।

Link copied!