× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:৫৩ পিএম

সোনারগাঁয়ে পাচারের সময় ১৩ কচ্ছপ উদ্ধার 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রজাতির ১৩টি কচ্ছপ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার দায়ে সাবের মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। অভিযুক্ত সাবের মারমা খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার হলাপ্রুচাই মারমার ছেলে।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।  

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম মেঘনা টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন সাবের মারমাকে তল্লাশি করলে তার কাছ থেকে বিভিন্ন আকারের ১৩টি কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত কচ্ছপগুলো বৈদ্যেরবাজার এলাকায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, অবৈধভাবে বন্যপ্রাণী পাচার রোধে আমাদের এই অভিযান। আমরা ১৩টি কচ্ছপ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

উদ্ধার করা কচ্ছপগুলো ইতিমধ্যে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!