× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:০৮ পিএম

ভারতে মাদক আনতে গিয়ে ৩ যুবক আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে তিন যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে ভারতের মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকরা হলেন, কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫)-সহ আরও দুই যুবক।

এলাকাবাসী জানান, তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন।

বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!