× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:৫৫ পিএম

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, এলোপাতাড়ি গুলিতে আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামে আটক ব্যক্তি সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ করতে পারেননি।

পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এর জেরে রোববার রাতে প্রতিশোধ নিতে শামীমসহ ৪-৫ জন যুবক দুটি মোটরসাইকেলে করে দোকানে আসে।

এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তাকে অস্ত্রের মুখে হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন। তখন তারা এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এ ছাড়া আরও তিনজনের শরীরে গুলি ঘেঁষে যাওয়ায় তারা আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। অন্যরা অস্ত্রসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে থানায় নেয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে চারজন পথচারী আহত হয়েছেন, যাদের মধ্যে আমির হোসেনের অবস্থা গুরুতর।

আটক ব্যক্তি কখনো শামীম, কখনো জুয়েল নাম ব্যবহার করছে জানিয়ে তিনি আরও বলেন, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!