× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:১৭ পিএম

অপহরণের দুদিন পর শিশু মাঈশাকে উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে অপহরণের ২ দিন পর ৫ বছরের শিশু মাঈশাকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মূল অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ এপ্রিল) সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার শান্ত রূপগঞ্জের কালনী এলাকার দেলোয়ার মোল্লার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন জানান, গত শনিবার সন্ধ্যার দিকে পূর্বাচল ১২ নম্বর সেক্টরে পিঠার দোকানদার শ্যামল মিয়ার ৫ বছরের শিশুকন্যা মাঈশাকে বাড়ি থেকে তার দোকানে নিয়ে যাওয়ার কথা বলে দোকানের কর্মচারী শান্ত অপহরণ করে নিয়ে যায়। পরে বহু খোঁজাখুঁজির পর শিশু মাঈশাকে না পেয়ে রোববার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবার।

মামলার ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় সোমবার সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে অপহৃত শিশু মাঈশাকে উদ্ধার করে এবং এ সময় অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করে।

Link copied!