× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:০৯ পিএম

চাটখিলে অবৈধভাবে মজুতকৃত অকটেন জব্দ, আটক ২

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন জব্দ করেছে চাটখিল থানা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের ‘রহিম ট্রেডার্স’ থেকে এই বিপুল জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে অবৈধ মজুতদারির অভিযোগে দোকানের স্বত্বাধিকারী মো. আবদুল্লাহ এবং তার সহযোগী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে।

আটককৃতরা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. আবদুল্লাহ (৫৫) এবং মো. এনায়েত উল্লাহর ছেলে মো. নাসির উদ্দিন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চাটখিল থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মজুতকৃত ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

চাটখিল থানার ওসি মো. আবদুল মুন্নাফ জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে চাটখিল পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!