× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:২৩ পিএম

আক্কেলপুরে মালিককে বেঁধে তিন ট্রান্সফরমারের কয়েল লুট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:২৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গভীর রাতে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সেচ পাম্পের এক মালিককে বেঁধে মারধর করে দুর্বৃত্তরা তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে গেছে।

রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের নওদুয়ারী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সেচ পাম্পের মালিক আব্দুর রশিদ মিলন (৪০) ওই এলাকার ইউপি সদস্য সাইদুল ইসলাম সানুর ভাই।

জানা গেছে, রোববার দিবাগত রাতে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ওই সেচ পাম্পে এসে মিলনকে বেঁধে রেখে মারধর করে। পরে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে তাকে বাঁধা অবস্থায় পেয়ে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়।

ইউপি সদস্য সাইদুল ইসলাম সানু জানান, তিনি পাশের আরেকটি পাম্পে ছিলেন। সকালে এসে দেখেন, তার ভাইয়ের হাত-পা বাঁধা এবং ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। ঘটনাটি থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

Link copied!