× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৭ এএম

মিরসরাইয়ে প্রথম নারী এমপি শামছুন্নাহার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসী প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে এই আসনে নির্বাচিত হয়েছেন শামছুন্নাহার বেগম।

তিনি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের গৃহবধূ হলেও দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিকভাবে তিনি মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের অনাই বাড়ির বাসিন্দা এবং মাস্টার নুরুল করিমের সহধর্মিণী। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবামুখী ব্যক্তি হিসেবে পরিচিত।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির বলেন, সংগঠন থেকে মিরসরাইয়ের জন্য সংরক্ষিত মহিলা আসনে শামছুন্নাহার বেগমকে মনোনয়ন দেওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা আশা করি, তিনি নারী ও মিরসরাইয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে তার মনোনয়নে মিরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, একজন নারী প্রতিনিধির মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

নবনির্বাচিত এমপি শামছুন্নাহার বেগম বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। মিরসরাইবাসীর উন্নয়ন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে সবার সহযোগিতা চাই।

রূপালী বাংলাদেশ

Link copied!