× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০১:০৯ পিএম

ভারতের বিধানসভা নির্বাচন, ৪ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০১:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা চার দিন বন্ধ থাকছে ত্রি-দেশীয় বাণিজ্যিক কেন্দ্রখ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে সোমবার (২০ এপ্রিল) একটি পত্র পাঠান।

এতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কারণে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিধানসভা নির্বাচনের ছুটির সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের পরিপ্রেক্ষিতে ছুটি ঘোষণা করে বুড়িমারী স্থলবন্দর সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যবসায়ীদের কাছে চিঠি পাঠিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে টানা চার দিন বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত নোটিশ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা এ সময় যাতায়াত করতে পারবেন না। তবে চিকিৎসা ও ভুটান-নেপালগামী যাত্রীরা এ ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!