× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০২:১৩ পিএম

মাদক মামলার সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০২:১৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আনোয়ারা থানাধীন ৩ নম্বর রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা মামলার এসব সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালত কর্তৃক ১৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহিম (৫৫), মো. গফুর (৪৫), মো. সিরাজ (৬১) ও মো. হোসেন (৫৮)।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে আনোয়ারার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিরা ২০১৫ সালে কক্সবাজার জেলার সদর থানাধীন বঙ্গোপসাগর এলাকায় র‌্যাবের হাতে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!