× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৭:১৪ পিএম

চট্টগ্রামে ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আরেক পলাতক আসামির বাসা থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে নগরীর লালখান বাজার এলাকা থেকে মো. দিদারুল আলম মাসুম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেক অভিযানে পলাতক আসামির ঘর থেকে একটি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান এ তথ্য জানান।

তিনি বলেন, লালখান বাজার এলাকায় সশস্ত্র কিছু ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক মাস আগে সাহেদ ওরফে পিচ্চি (৩৫) নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি অস্ত্র ও গুলি সংগ্রহ করেন এবং পরে সেগুলো তার কাছে রেখে দেন।

মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে লালখান বাজারের টাংকির পাহাড় এলাকায় গাজী কালুর মাজার সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাহেদ পালিয়ে যান।

পরে তার ঘর তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রে ‘এ এম ইব্রাহিমজি অ্যান্ড সন, পেশোয়ার ও রাওয়ালপিন্ডি’ লেখা রয়েছে। এছাড়া এতে ‘মেড ইন পাকিস্তান’ এবং ‘মার্ক আই ভি ৩২ ইঞ্চ’ চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!