নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের একটি দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
এ সময় ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া ও টেকপাড়ায় ছয়টি বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিতাস গ্যাস নরসিংদীর ব্যবস্থাপক প্রকৌশলী মো. আহমদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল (বিক্রয়) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং জরুরি গ্যাস ঘোড়াশাল ব্যবস্থাপক প্রকৌশলী এস. এম. ফজলুল হক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন