× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২৫ পিএম

জয়পুরহাটে পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে পানিতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের লোহার পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে আলী হোসেন (১০) ও রহমত আলী (৯)। তারা দুজনেই মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা স্কুল ছুটির শেষে বাড়িতে এসে পার্শ্ববর্তী পুকুরে (লোহার) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে। 

এ সময় আল ইমরান নামের একজন তাদের দুজনকে পুকুরে দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়। এরপর লোকজন এসে পুকুরে নেমে পানির নিচ থেকে তাদের তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আপন দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!