× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:১৪ পিএম

জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:১৪ পিএম

শীর্ষ সন্ত্রাসী নলা কাসেম গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

শীর্ষ সন্ত্রাসী নলা কাসেম গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, খুন ও ধর্ষণসহ ১৫ মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে এ অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জঙ্গল সলিমপুরে অন্যান্য সন্ত্রাসীর সঙ্গে ত্রাসের রাজত্ব কায়েম করছিল সন্ত্রাসী আবুল কাশেম। এখানে সে খুন, ডাকাতি ও জবর-দখলসহ নানা ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে। ফলে তাকে ধরতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলা কাসেমকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী নলা কাসেমের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১৫টি মামলা আছে। তাকে আমরা খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুর থেকে তাকে আমরা গ্রেপ্তার করি।

রূপালী বাংলাদেশ

Link copied!