× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:৫৮ পিএম

জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পেট্রোল নিতে পাম্পে গেলে হঠাৎ একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করে প্রত্যক্ষদর্শীরা।

উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলার বিষয়টি অস্বীকার করেছে।

সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে। পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং ওসি দিদারুল ইসলাম সংসদ সদস্যকে উদ্ধার করেন।

পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানান, সন্ধ্যায় গিরিপথ ফিলিং স্টেশনে সংসদ সদস্যের প্রাইভেট কার তেল নিতে যায়। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় গাড়িটির কাচ ভেঙে যায়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর সংসদ সদস্য তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওসি আরও জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!