ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:২৯ এএম
প্রতীকী ছবি

দেশের কয়েকটি এলাকায় আজ শনিবার (২৫ এপ্রিল) বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতির দিরাই আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার বেশ কিছু এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ও বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের এলাকা এবং বিমানবন্দর ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকা অন্তর্ভুক্ত।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়ন ও মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের দুঃখ প্রকাশ করেন এবং সহযোগিতা কামনা করেন।