× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০৩ পিএম

কুমারখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০৩ পিএম

একটি মেহগনি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার । ছবি : রূপালী বাংলাদেশ

একটি মেহগনি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার । ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজ হাসিবুল ইসলাম মোল্লা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নে কুশলীবাসা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হাসিবুল ইসলাম ওই এলাকার তোয়াজ উদ্দিন মোল্লার ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন হাসিবুল। এরপর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার স্থানীয় এক যুবক বাগানে গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সন্ধ্যা ৭টার সময় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। মরদেহটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এটি হত্যা না কি মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!