× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:০৯ এএম

মেয়ের বাড়ি যাওয়ার পথে মায়ের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ আর পূরণ হলো না মায়ের। পথেই থেমে গেল তার জীবনের যাত্রা। সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় মায়া রানী (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাস থেকে নেমে চান্দাইকোনা পাবনা বাজার বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী ‘অরিন ট্রাভেল’ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

নিহত মায়া রানী বগুড়ার গণ্ডা গ্রামের বাসিন্দা দিলীপ চন্দ্র মহন্তের স্ত্রী। তিনি মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। তার মেয়ে ও জামাতা প্রভাত মহন্তের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়া এলাকায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।

রূপালী বাংলাদেশ

Link copied!