× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১২:১৭ পিএম

রাতে জ্বিনে নিয়ে যাওয়ার দাবি, পরদিন পুকুরে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১২:১৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে মাত্র ৪৫ দিন আগে পৃথিবীর আলো দেখেছিল শিশু ইমন মিজি। সে জানে না কিছু, বোঝেও না কিছু। আর তার নেই কোনো শত্রু। কিন্তু অবুঝ এ শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের তাদের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নজির হোসেন ও রহিমা বেগম দম্পতির সন্তান শিশু ইমন শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মায়ের অগোচরে বিছানা থেকে উধাও হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তল্লাশি চালিয়ে বাড়ির পুকুর থেকে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে।

মাত্র ৪৫ দিনের শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ কেউ বলছেন, সত্যিই কি জ্বিনে মেরেছে শিশুটিকে? নাকি অন্য কোনো কারণে এ মৃত্যুর ঘটনা।

শিশুটির মা রহিমা বেগম জানান, শুক্রবার রাত ৩টার দিকে তিনি শিশুটিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে টয়লেটে যান। ফিরে এসে দেখেন বিছানায় ইমন নেই। 

বাবা নজির হোসেনকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, কালো বোরকা পরিহিত এক নারী বেশে জ্বিন এসে শিশুটিকে ঘর থেকে নিয়ে গেছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Link copied!