× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৩৩ পিএম

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে জগন্নাথপুর এলাকার ধনু নদীর ফেরিঘাট সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।   

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রাম থেকে দুজনকে নিয়ে মাছ ধরতে আসেন মোতালিব। সকালে বরশি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে একটি শক্তিশালী বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহযাত্রী মুজিবুর রহমান জানান, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!